
নরসিংদীর মাধবদী থানার আলোচিত আমেনা হত্যা মামলায় মূল আসামী নূর মোহাম্মদ ওরফে নূরাসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করেন নরসিংদী জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক।
পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টায় বাদীর মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে কোতোয়ালিরচর হোসেন বাজার এলাকার চৈতি টেক্সটাইল মিলের পেছনে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে আসামিরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
এর ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে এজাহারনামীয় আসামিরা পরস্পর যোগসাজশে কোতোয়ালীরচর বড়ইতলা তিন রাস্তার মোড়ে ভিকটিম ও তার স্বামীর পথরোধ করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের কোতোয়ালিরচর দড়িকান্দী এলাকায় মোঃ জাকির হোসেনের সরিষা ক্ষেত থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়। আসামিরা হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে সেখানে ফেলে রেখে যায় বলে জানায় পুলিশ।
মামলার মূল অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে এবং অপর অভিযুক্ত হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত এ ঘটনায় ৪ জন ধর্ষকসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা
১। নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), পিতা-শাহজাহান, সাং-কোতোয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ২। এবাদুল্লাহ (৪০), পিতা-মৃত সাহাবুদ্দিন, সাং-কোতোয়ালীরচর, সাদু খলিফার বাড়ী, ৯নং ওয়ার্ড, মাধবদী পৌরসভা, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৩। হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতোয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৪। গাফফার (৩৭), পিতা-অজ্ঞাত, সাং-কোতোয়ালীরচর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৫। আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), পিতা-নাজিম, সাং-কোতোয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৬। মোঃ ইমরান দেওয়ান (৩২), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতোয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৭। মোঃ আইয়ুব (৩০), পিতা-মোঃ আজগর আলী, সাং-কোতোয়ালীরচর, বিলপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বাকি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)