কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

কুয়েতে একাধিক মার্কিন সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানায়, দুর্ঘটনায় জড়িত সব বিমানের ক্রু নিরাপদ রয়েছেন।

কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সোমবার সকালে দেশটির আকাশসীমায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে। তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে ক্রুদের হাসপাতালে নেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এর আগে কুয়েতের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অনিচ্ছাকৃত বা ভুলবশত ঘটতে পারে।

কুয়েত সেনাবাহিনীর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে এবং সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে বন্ধুত্বপূর্ণ মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করা হচ্ছে এবং যৌথভাবে কারিগরি তদন্ত চালানো হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে অনুসন্ধান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।


কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles