
মালদ্বীপে বসবাসরত ফেনী জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত এক আন্তরিক ও প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক।
শুক্রবার (১৪, আগস্ট) রাতে মালদ্বীপের রাজধানী মালের ফুড কোডে কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসীবান্ধব এ নেতাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা।এসময় উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক, শাহ আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মনির হোসেন, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সদস্য সচিব নুর নবী মানিক, সুমন মিয়াজি, মো. রিয়াদ, ইব্রাহিম খানসহ ফেনী জেলা বিএনপি পরিবারের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।
শেষে সংবর্ধিত অতিথি গাজী হাবিবুল্লাহ মানিক উপস্থিত সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখার জন্য প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)