
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের একতা বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
আহতরা হলেন— মোঃ ফারুক মিয়া, মুক্তার হোসেন, জানু বিবি, সেলিনা বেগম, জমিলা বেগম, হালিমা খাতুন, পারভীন, শান্তা, তানজু ও ময়না সহ আরও কয়েকজন। ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন সরকারি হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতদের সঙ্গে কথা বললে তারা জানান, তাদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে প্রতিপক্ষরা ঘর তুলতে গেলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)