
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি নেতৃবৃন্দ এবং পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্চের কার্যনির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দিন মাননু।
সাংবাদিক জসিম পারভেজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির সভাপতি মনোয়ারা বেগম, কার্যনির্বাহী সদস্য অমল মুখার্জি, সহ-সভাপতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কর্মকার রাজু, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক মোসা. দুলালী।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন কলাপাড়া পৌর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, কলাপাড়া ক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক নুরুল কবির ঝুনু, সদস্য এনামুল হক, সিনিয়র শিক্ষক নুরুল হক, সাংস্কৃতিক কর্মী মোস্তফা জামান সুজন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা, পরিবেশ, জলবায়ু, জনস্বার্থ ও স্থানীয় জনগণের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)