
ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে দুমকিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় নতুন বাজার আল মামুন মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মোঃ জসিম উদ্দিন শম্ভু।
এর আগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৬সদস্য বিশিস্ট যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি এ ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) বুধবার এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মো: সাইদুর রহমান খান সহ-সভাপতি, মো: জাহিদুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক ও মো: মাাইনুল ইসলাম সোহেল সিনিয়র যুগ্ন-সম্পাদক, মো: কামাল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)