সুনামগঞ্জে যুবলীগের নেতা রঞ্জিত চৌধুরী রাজন গ্রেপ্তার

0
25

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা যুবলীগের কার্যকরি সদস্য বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করলে,আদালত তাকে জেল হাজতে পাঠান।

পুলিশ জানায় রঞ্জিত চৌধুরী রাজনকে সম্প্রতি গৌরারংয়ের লালপুরে,এর আগে লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল দেবার ঘটনায় অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। এর আগে ২০২৪ সালের চার আগস্টে শহরের পুরাতন বাসস্টেশনে জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলারও আসামি রাজন।

জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য নাঈম আহমদ শিশির রাজনকে গ্রেপ্তার পর এক ভিডিও বক্তব্যে বলেন, ২০২৪’এর চার আগস্টে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাজন জড়িত ছিলেন। বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যানের হাতে দেশীয় অস্ত্রের ভিডিও ফুটেজ এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। শিক্ষার্থীদেরকে বাড়ি বাড়ি গিয়েও নির্যাতন নিপীড়ন হামলা সে করেছে।

কিছুদিন আগে বিশ্বম্ভরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের যে মিছিল হয়েছে, আমরা শুনতে পেরেছি যে তার সহযোগিতায় সেটি হয়েছে। সে আবারও সুনামগঞ্জ এসেছে। তার নাশকতার পরিকল্পনার খবর পাই আমরা। খবর পাওয়ার পরে তাকে যখন জিজ্ঞাসা করতে যাই, সে আমাদের উপরে চড়াও হয়। চড়াও হওয়ার সময় আরো অনেক লোকজন ছিল। এসময় সবাই মিলে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেছি।

রাজন চৌধুরীর একজন আত্মীয় নিজের নাম না ছাপানোর অনুরোধ করে বুধবার বিকেলে সাংবাদিকদের বলেছেন মঙ্গলবার রাতে রাজন কোমরের ব্যথার চিকিৎসা নিতে এবং এলাকার অন্য একজন রোগী দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন। ওই সময় জরুরি বিভাগে ৪-৫ জন তরুণ তার উপর হামলা করে।খবর পেয়ে পুলিশ ওখানে গিয়ে রাজনকে উদ্ধার করে নিয়ে আসে। এসময় সঙ্গে থাকা রাজনের ভাই টিংকু চৌধুরীর উপরও হামলা করা হয়। তবে পুলিশ গিয়ে টিংকুকে ওখানে পায়নি।

সদর থানার ওসি রতন সেক বললেন গ্রেপ্তারকৃত রাজনকে তিনটি মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।


সুনামগঞ্জে যুবলীগের নেতা রঞ্জিত চৌধুরী রাজন গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here