
মাদারীপুরের ডাসারে আজ ভোরে উপজেলার পূর্ব দর্শনা গ্রামের নিজ বাড়ির পাশের আঙিনার গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শাহিন সরদার পূর্ব দর্শনার মৃতঃ কাঁলাচান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে গতকাল বিকালে শাহিন শশুর বাড়ি গেলে শশুর-শাশুড়ির সাথে মনমালিন্য হয়। তাদের পারিবারিক কলোহ দীর্ঘদিন যাবৎ চলে আসছিল। এই কলহের জেরেই শাহিন সরদার আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়।
এ বিষয়ে ডাসার থানার এস আই ইব্রাহিম বলেন, খবর পেয়ে আমি সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করি। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)