
নড়াইল জেলার কালিয়া থানাধীন হামিদপুর ইউনিয়ন এবং খুলনা জেলার সীমান্তবর্তী দিঘলিয়া থানাধীন গাজীরহাট ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষার্থে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) গাজীরহাট বাজারে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে এই আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ (৯৩) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "সমাজে মাদক, চাঁদাবাজি, ইভটিজিং, চোরাকারবারি এবং যেকোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
সভায় একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে ওই এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং একটি 'অভিযোগ বক্স' স্থাপনের আশ্বাস দেন ডিআইজি। এই অভিযোগ বক্সের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ ও সুধীজন গোপনীয়তা রক্ষা করে সরাসরি তাঁদের অভিযোগ, তথ্য ও মতামত পুলিশকে জানাতে পারবেন, যা অপরাধ দমনে একটি স্বচ্ছ ও কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।
সভা শেষে সভাপতি হিসেবে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সমাপনী বক্তব্য প্রদান করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে খুলনা ও নড়াইল জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক, অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. রাফিউর রহমান।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী এবং খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাও সানওয়ার হুসাইন মাসুম।
এছাড়াও মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)