
নাটোরের সিংড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতা মোস্তফা বিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় পুলিশের এক বিশেষ অভিযানে শেরকোল-রাণীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার রাণীনগর গ্রামের রিয়াদ মোস্তফা রতনের ছেলে ও উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা রয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)