
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন রুবেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে মানহানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কাবাডি খেলাকে কেন্দ্র করে কথা বলার সময় ভাষাগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকারী শিক্ষক ইকবাল হোসেন রুবেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
সহকারী শিক্ষক ইকবাল হোসেন রুবেল বলেন, “কাবাডি খেলাকে কেন্দ্র করে এক ছাত্রীর সঙ্গে কথা বলার সময় ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। একটি অসাধু মহল বিষয়টিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুকুয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। এ কারণে একটি মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুখ হোসেন বলেন, “ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সমাধান করে দিয়েছি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে অপপ্রচার করা হয়েছে, তার সত্যতা নেই।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, ইকবাল স্যার ভালো মানুষ। কাবাডি খেলাকে কেন্দ্র করে এক সহপাঠীর সঙ্গে কথা বলার সময় ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল। ওই সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাও উপস্থিত ছিলেন এবং পরে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা বিষয়টি সমাধান করে দেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)