
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ফুটবল দলের তারকা খেলোয়াড় সাইদুর রহমান রাজু-এর প্রবাস গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (০২ এপ্রিল)) রাত ৭ ঘটিকায় ক্লাবের অষ্হায়ী কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
সাবেক কৃতি ফুটবলার আরকান আলীর সভাপতিত্বে ও ফুটবলার শরিফ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্হার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ হানিফ পারভেজ,মৌলভীবাজার জেলা ফুটবল টিমের অন্যতম খেলোয়াড় সালেক উদ্দিন,আতিকুর রহমান,মারুফ আহমদ,সামাদ,উবায়দা,মিকা,উইলিয়াম,জয়নুল,জাহিদ,হাফিজ,সুমন ও অমিত প্রমূখ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)