
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নাদিয়া বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাদিয়া বেগম ওই এলাকার সাবেক ইউপি সদস্য (মেম্বার) মন্টু গাজীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল কৃষ্ণকাঠী গ্রামে নাদিয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তাঁর ঘর তল্লাশি করে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫৪০ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাদিয়া বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) তাঁকে আদালতের মাধ্যমে বরিশাল জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)