
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম রিপনকে সভাপতি এবং দৈনিক কালের সমাজের চট্টগ্রাম সিটি প্রতিনিধি সাংবাদিক নজিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল ইসলাম রিপন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মুজিব উল্লাহ তুষার, সহ-সভাপতি সুমন কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, অর্থ সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, দপ্তর সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হাকিম এমরান বিন জালাল এবং প্রচার ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক অগ্রযাত্রার ফটিকছড়ি প্রতিনিধি নাজিম উদ্দীন, মুহাম্মদ নিজাম উদ্দিন, শ্যামল নন্দী ও মোহাম্মদ জামাল।
সদস্য হিসেবে রয়েছেন এ রহিম চৌধুরী রায়হান, তারেক হোসেন, তাহের উদ্দিন আমীরী, মুহাম্মদ রাসেল, জয়নাল আবেদীন, মুহাম্মদ রায়হান উদ্দিন ও মুহাম্মদ এমরান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফটিকছড়ি উত্তর উপজেলার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)