
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন-তারিখ চূড়ান্ত না হলেও আমতলী উপজেলায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। উপজেলার সাতটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। ইতোমধ্যে অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থীর নাম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
সাতটি ইউনিয়নের মধ্যে আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তরুণ নেতা মো. বাতেন দেওয়ান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ধানের শীষের পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নিয়েছেন। এ কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে আলোচনা রয়েছে বলে দাবি করেন তার সমর্থকেরা।
মো. বাতেন দেওয়ান বলেন, “জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত, বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ গড়তে চাই। সেখানে ধনী-গরিবের কোনো ভেদাভেদ থাকবে না; সবাই সমান অধিকার ও মর্যাদা পাবেন। তার সমর্থকদের দাবি, সমাজে ন্যায়, নিষ্ঠা ও সততার পক্ষে অবস্থানের কারণে তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে বাতেন দেওয়ানের গ্রহণযোগ্যতা রয়েছে।
দৈনিক দেশের পত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বাতেন দেওয়ান বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ১৫টির বেশি মামলার মুখোমুখি হয়েছি এবং একাধিকবার কারাবরণ করেছি। গণতন্ত্রের জাগরণের মধ্য দিয়ে বিএনপির সরকার ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চাই। এ জন্য আঠারগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রত্যাশা করি।”
স্থানীয় ভোটার মো. বশির খান বলেন, “আমাদের প্রত্যাশা পূরণে মো. বাতেন দেওয়ানকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আরেক ভোটার মো. সোহরাব মৃধা বলেন, “সাধারণ মানুষের যেকোনো সমস্যায় মো. বাতেন দেওয়ান এগিয়ে আসেন। দিন-রাত যেকোনো সময় তাকে আমরা কাছে পাই।
ডা. অটল চন্দ্র হালদার বলেন, “তিনি শান্তশিষ্ট ও ভদ্র মানুষ। প্রার্থী হিসেবে স্থানীয়দের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে। এদিকে স্থানীয়দের কেউ কেউ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. বাতেন দেওয়ান নামও উল্লেখ করেছেন। ভোটার আব্বাস বেপারী বলেন, “সাধারণ মানুষের যেকোনো সমস্যায় আমিনুল ইসলাম মৃধা এগিয়ে আসেন।
আরেক ভোটার কামাল মুন্সী বলেন, মো. বাতেন দেওয়ান দলীয় মনোনয়ন ও সমর্থন পেলে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকায় ঘুরে দেখা গেছে, ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী মো. বাতেন দেওয়ান পক্ষে কাজ করছেন বলে স্থানীয়রা জানান।
মো. বাতেন দেওয়ান বলেন, “আঠারগাছিয়া ইউনিয়নের সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। আমাকে সুযোগ দেওয়া হলে দলের নীতিনির্ধারকদের নির্দেশনা অনুযায়ী আঠারগাছিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার জন্য কাজ করব।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)