
ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন হাওলাদার। এ সময় তিনি নবাগত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
ওরিয়েন্টেশন ক্লাসে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক শরীফ মো. আল আমিন, আবদুল হান্নান, রিয়াজ উদ্দিন, খালেদ সাইফুল্লাহ, মো. শাহাবুদ্দিন, মিজানুর রহমান, মো. রাকিব ও জাবেদ ইকবাল।
এ ছাড়া নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাইফুল ইসলাম, সৌরভী আক্তার, মো. সিফাত ও ফাবিয়া আক্তারসহ অনেকে।
অনুষ্ঠানে শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, পাঠদান কার্যক্রম ও শিক্ষাজীবনে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের সুন্দর ও সফল শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানানো হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)