
বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামে জয়পুরহাট জেলার এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার একটি অভিযানিক দল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় করতোয়া পাম্প সংলগ্ন মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে, ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট বহন করছেন। বিষয়টি জানতে পেরে র্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিএসসি বগুড়ার একটি চৌকস অভিযানিক দল মাটিডালী এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
পরে সন্দেহভাজন ফরহাদ হোসেনকে আটক করে তার হেফাজত থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের মো. হারেজ আলীর ছেলে।
আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)