
কক্সবাজারে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ তথ্য জানায়। পুলিশ সূত্রে জানা গেছে, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ১৩ জনকে মাদক সেবনের অভিযোগে, একজনকে ধর্তব্য অপরাধে এবং চারজনকে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঈদগাঁওয়ের পূর্ব গোমাতলীর ফজলুল ইসলাম ফয়েজ (২৫), রামুর চেইনদা লারপাড়ার মো. জসিম (৪২), রংপুরের মোস্তাফিজুর রহমান (৩৮), কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লীর মুজিবুর রহমান (৩১), সিকদারপাড়ার মোর্শেদ (৩৭), ঘোনারপাড়ার মো. শাহিন (৩৫), খুরুশকুলের দক্ষিণ হিন্দুপাড়ার শুভ দে (১৯), মহেশখালীর হোয়ানকের মানিক চন্দ্র ঘোষ (৩৮), দক্ষিণ রুমালিয়ারছড়ার সাইফুল ইসলাম (৪২), পিএমখালীর জুমছড়ির রাজীব শর্মা (৩৫), মহেশখালীর বড় মহেশখালীর রুপন কান্তি দে (৪৯), বাদশা ঘোনার মো. শহিদুল (৩৮) ও লিংকরোড এলাকার সাইমুন (২০)।
ধর্তব্য অপরাধে পিএমখালীর কাঠালিয়ামুড়া এলাকার মিজানুর রহমান (২৯)কে গ্রেপ্তার করা হয়েছে। আর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার মো. আজিজুল হক আজিজ, মধ্যম টেকপাড়ার সিফাত নুর আলিফ, ভারুয়াখালী ইউনিয়নের বৈদ্যমুরার মো. রিয়াদ (২০) এবং খুরুশকুল ইউনিয়নের জানা পাড়ার আজিজুল হক ওরফে জাহেদ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)