
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বানিয়াপাড়া এলাকায় ডালিম ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন মিতুল। পথে বানিয়াপাড়া এলাকায় ডালিম ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)