
মাদক ও সন্ত্রাসমুক্ত অভিযানের অংশ হিসেবে কাউখালী থানা পুলিশ সুগারমিল আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ একজকে আটক করেছে।
গত ১১ অক্টোবর ২০২৬ রবিবার রাত ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করে পুলিশ।
আটককৃত নাসির উদ্দিন (৩২), কুমিল্লা লাঙ্গলকোট আদ্রা ইউনিয়নের মমতাজ মিয়ার ছেলে বলে জানা গেছে।
কাউখালী এসআই মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশগ্রহণ করে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)