
কুমিল্লার হোমনায় ওয়াই ব্রিজে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত বৃদ্ধ পথচারী মো. কালু মিয়া (৮২) হোমনা উপজেলার ভুরভুরিয়া গ্রামের বাসিন্দা।
হোমনা থানার এসআই মানিক মোল্লা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে ওয়াই ব্রিজ দিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধ পথচারীকে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)