নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে জুড়ী-কমলগঞ্জ সভাপতি-আহবায়কের মতবিনিময়

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপন ও বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ-মতবিনিময় করেছেন নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ এবং কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সালাম।

পৌর শহরের স্থানীয় পার্টি সেন্টারে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন ও কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন প্রমুখ।

এসময় নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় কমিটি তথা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জুড়ী-কমলগঞ্জ উপজেলা শাখার কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করে তিনি বলেন আগামী ২৮’শে মে অনুষ্ঠিতব্য ৯ম মহাসমাবেশে অংশ্রগ্রহণ করার জন্য শাখা কমিটির সকলকে প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান ও অতি শীঘ্রই জুড়ী-কমলগঞ্জে সাংগঠনিক সফর করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জুড়ী শাখার সভাপতি সাইফুল সাইফ বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সামাজিক,মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম আমাদের অনুপ্রেরণা দেয়। সড়ক দুর্ঘটনা রোধে এবং মানবিক কল্যাণে-সামাজিক উন্নয়নে নিসচা বড়লেখা উপজেলা শাখা গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি জুড়ী উপজেলা শাখার গতিশীল কার্যক্রমের জন্য নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপনসহ বড়লেখা উপজেলা শাখার সহযোগিতা কামনা করেন।

কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সালাম বলেন, অনলাইনে ও বিভিন্ন গণমাধ্যমে নিসচা বড়লেখা উপজেলা শাখার কর্মকান্ড দেখে তিনি অনুপ্রাণিত হয়ে কমলগঞ্জে নিসচা’র নব-গঠিত কমিটি গঠন করেন এবং সামাজিক আন্দোলনকে বেগবান করতে তিনি সহযোগিতা কামনা করেন।

নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপন ও বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ জুড়ী শাখার সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম সাইফ ও কমলগঞ্জ শাখার আহ্বায়ক মোঃ আব্দুস সালামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস প্রধান করেন।

তাদের সাংগঠনিক প্রজ্ঞা, মেধা, আনুগত্যতা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে গণমানুষের সামাজিক সংগঠন নিসচা জুড়ী ও নবগঠিত কমলগঞ্জ শাখা সড়ক দুর্ঘটনা রোধে এবং সামাজিক উন্নয়নে আরোও সম্মূখপানে এগিয়ে যাবার শুভ কামনা জ্ঞাপন করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।


নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে জুড়ী-কমলগঞ্জ সভাপতি-আহবায়কের মতবিনিময়

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles