
নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলায় ভক্তবাড়ি বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট।
বাজারে নেই সয়াবিন তেল,এই নিয়ে হতাশ খুচরা ব্যাবসায়ী ও সাধারণ মানুষ। ব্যাবসায়ীরা জানান,আরদ থেকে তেল আনতে পারছেন না আরদ গুলোতে ও তেল নেই বলে জানান তারা।
তবে বাজার ঘুরে জানা যায়, দোকানিদের দোকানে তেল নেই বললেই চলে।এই নিয়ে বিপাকে সাধারণ শ্রমজীবি মানুষ, অতিরিক্ত দাম ও তেল না পাওয়ায় হতাশ তারা।তবে বোতল জাত তেল এবং খোলা সয়াবিন তেল এর মুল্য নিয়ে অভিযোগ সাধারণ শ্রমজীবী মানুষের। এদিকে বাজার ঘুরে দেখা যায়,বোতল জাত সয়াবিন তেল বিক্রি করেছেন,১৯৮-২০০ টাকা লিটার,খোলা তেল বিক্রি করছেন,২০০-টাকা থেকে২১০টাকা,কেউ কেউ আবার বিক্রি করছেন২১৫টাকা,মুশুর ডাউল,১১০-১৩০ টাকা,
রসুন,৩৫ টাকা,কেউ কেউ ৫০ টাকা বিক্রি করছেন।আদা,৬০-১২০ টাকা,ফাকি মরিচ,২০০টাকা, হলুদ,১৮০ টাকা কেজি।সরিষা তেল,২৪০ টাকা।এ দিকে গরুর মাংস,৬০০-৬৫০টাকা,ব্রয়লার মুরগি১৬০-১৬৫টাকা,সোনালি মুরগি৩০০-৩১০ টাকা,
দরে বিক্রি হচ্ছে।এদিকে কাচা বাজার ঘুরে দেখা যায়, আলু,২০ টাকা,ফুল কপি৪০টাকা পিছ,করলা,৪০ টাকা কেজি,শশা ২০ টাকা কেজি,কালা বেগুন, ৫০টাকা কেজি,পাতা কফি,৫০ টাকা,টমাটো, ৫০ টাকা, টাকা,মিস্টি কুমড়া,৩০ টাকা কেজি,কাকরল,৫০-৬০ টাকা,ডেরস,৩০ টাকা করে বিক্রি করছেন ব্যাবসায়ীরা।
তবে তেলের সংকট নিয়ে ব্যাবসায়ীরা বলেন,তেল কোথাও পাওয়া যাচ্ছে না,আমাদের কাছে যে পরিমান তেল আছে তা দিয়ে কোন রকম ভাবে চলছে।তবে তেল না আসলে,ভোগান্তিতে পরতে পারে সাধারণ শ্রমজীবি মানুষ।এদিকে সাধারণ শ্রমজীবি মানুষ বলেন,তারা আগে যে পরিমান তেল কিনেছেন,
তার অর্ধ পরিমান তেল কিনতে হচ্ছে,
তবে এই নিয়ে বিপাকে সাধারণ শ্রমজীবি মানুষ
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)