
বিয়ানীবাজার উপজেলায় বন্যা কবলিত ইউনিয়ন ও গ্রামের সংখ্যা বাড়ছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা।
শুক্রবার পর্যন্ত উপজেলার ৮৪ গ্রাম প্লাবিত হয়েছে। এ গ্রামের ৮৮ পরিবার ১৩টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। শনিবার থেকে পাঁচ ইউনিয়নের সাথে মাথিউরা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইউনিয়নের বায়বাসির কোনাপাড়া এলাকা তলিয়ে গেছে।
কবলিত এলাকায় সরকারি ত্রাণ পৌছে দিচ্ছেন উপজেলা পরিষদের দায়িত্বশীলরা। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার আলীনগর, চারখাই ও দুবাগ এলাকায় ত্রাণ বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা বেগম লিমা। এ সময় কবলিত এলাকার চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজারে সরকারি ত্রাণ দুই দফায় ১৬ মেট্রিক এবং ১০ হাজার প্যাকেট শোকনো খাবার এসেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর। তিনি বলেন, সরকারি ত্রাণ সহায়তা জনপ্রতিনিধির মাধ্যমে কবলিত এলাকার দুঃস্থ ও অসহায় পরিবারের তালিকা করে বিতরণ করা হচ্ছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)