
আজ বিকাল ৩ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভালুকায় ময়মনসিংহ সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য,সাবেক ভিপি জনাবা মনিরা সুলতানা মনি এমপি মহোদয় তার নিজস্ব অফিস কার্যালয়ে অসহায় নারীদের মধ্যে সেলাইমেশিন তুলে দেন।
জনাবা মনিরা সুলতানা মনি এমপি মহোদয় সেলাইমেশিন বিতরন করার পর তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলো তুলে ধরেন,এবং সরকারের নারীদের প্রতি ভুমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভালুকা উপজেলার সাবেক প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার, ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা, ছাত্রলীগের সবেক সহ সভাপতি আ.ফ.ম আফজাল হাসান,ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু হানিফ, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, ভালুকা উপজেলা শ্রমিকলীগের অর্থ বিষায়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি,আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রবীর ভৌমিক, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, মল্লিকবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পরিমল,সাধারণ সম্পাদক রাসেল, সাবেক ছাত্রনেতা জোনায়েদ আহমেদ রিপেল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ভালুকা উপজেলার সভাপতি হাসান আলী জনি, সাধারণ সম্পাদক হাসান আহমেদ শাকিল,ভালুকা পৌর ছাত্রলীগ নেতা মাহিবুর ইসলাম নিউটন, কলেজ ছাত্রলীগ নেতা সৃজন সরকার, নবীন লীগের সাধারণ সম্পাদক শরীফ,ছাত্রনেতা রাহাত,এ জে শান্ত,তানভীর,নুর আলম প্রমুখ।
পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় সংসদ সদস্য জনাবা মনিরা সুলতানা মনি এমপি মহোদয় উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)