
বরগুনার তালতলীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মৎস অধিদপ্তর এ সভার আয়োজন করে।
বুধবার ( ৮ জুন ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
তালতলী উপজেলার নিবার্হী কর্মকর্তা এস এম সাদিক তানভীরের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেজবি উল-কবির জোমাদ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মনিকা নাজনীন মনী, ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপ-পরিচালক মৎস অধিদপ্তর, বরিশাল আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা, বিশ্বজিৎ কুমার দেব, প্রকল্প পরিচালক, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, মৎস অধিদপ্তর, গোপালগঞ্জ, এস এম আসিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, তালতলী প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া ও সম্পাদক খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রকল্প বর্ণনা তুলে ধরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবতা এবং চাষ, সংরক্ষণ ও নিধনরোধে আলোচনা করা হয়। এবং প্রজেক্টরের মাধ্যমে তা বুঝানো হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)