নিজেকেই নিজে বিয়ে করলেন সেই তরুণী

অনলাইন ডেস্ক:

সব বিতর্ক আর সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে ‘স্ববিবাহ’ করেই ফেললেন ভারতের গুজরাটের তরুণী ক্ষমা বিন্দু। নিজেই নিজেকে পরালেন সিঁদুর। হলো নাচ, গান; প্রথা মেনে বিয়ের সব রীতি পালন। এটিই ভারতে প্রথম সোলোগামি বা ‘স্ববিবাহ’।

১০ জন আমন্ত্রিতকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠানে বুধবার সম্পন্ন হয় ক্ষমা বিন্দুর বিয়ে। এই তরুণী আগেই জানিয়েছিলেন যে, তিনি নিজেই নিজেকে বিয়ে করছেন। এরপর থেকে নানা বিতর্ক দানা বাধে এই বিয়ে নিয়ে।

বিতর্কের মাঝে বিয়ের তারিখ ১১ জুন থেকে এগিয়ে নিয়ে আসেন ক্ষমা। মিনিট চল্লিশের ভেতরেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২৪ বছর বয়সী ক্ষমা বললেন, ‌‘এবার আমি নিজেকে বিবাহিতা বলতে পারব।’ কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরিহিতা ক্ষমার ছবি নজর কেড়েছে।

নিজের বিয়ের কিছু ছবি তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । সেখানেই নজরে আসে, ক্ষমার বিয়েতে কতটা আনন্দে মেতে ছিলেন তার বান্ধবীরা!

সূত্র : দি ইকোনমিক টাইমস


নিজেকেই নিজে বিয়ে করলেন সেই তরুণী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles