
ভয়াবহ বন্যার কবলে পড়া সিলেট, সুনামগঞ্জ এলাকায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে দৈনিক একুশে নিউজ পরিবার। সেখানে প্রায় আড়াই হাজার পরিবারের কাছে গিয়ে নিজ হাতে নগদ টাকা ও শুকনো খাবার দিয়েছেন তারা। এসময় সেখানে দৈনিক একুশে নিউজ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন একুশে নিউজ পরিবারের সম্মানিত টিম লিডার এম.এম রবিউল ইসলাম,সহকারী টিম লিডার এ,কে এম জাহাঙ্গীর আলম,সহকারী রাফি,ও সিলেট জেলার ভিবিন্ন ষ্টাপ রিপোর্টারগন।
জানা গেছে, মঙ্গলবার সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি অঞ্চলে গিয়ে তারা ত্রাণ দিয়েছেন।
দৈনিক একুশে নিউজ পরিবারের সম্মানিত সম্পাদক মুন্না জানিয়েছেন, ‘আড়াই হাজার বন্যার্ত পরিবারে আমরা শুকনো খাবার, স্যালাইন দিয়েছি। অনেকের হাতে নগদ টাকাও দিয়েছি। এই বিপদে মানুষের পাশে থাকার সঠিক সময়। আপনারাও এগিয়ে আসুন।’
এর আগে বন্যার্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের অনেক সংবাদ চ্যানেল। অনেকেই আবার তাদের সাহায্যের জন্য তহবিল গঠন করছেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)