
মৌলভীবাজার জেলার বড়লেখায় বড়লেখা হাজিগন্জ বাজারে কাপড়ের দোকান কবির বস্রালয় এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার(২ জুলাই) বিকেল ৫ টায় পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের ২য় তলায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে এ কাপড়ের দোকানের শুভ উদ্বোধন হয়।
ফিতা কেটে দোকানটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয়ের সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন জুমন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,
হাজিগন্জ বাজারের ব্যবসায়ি মোঃ ছয়দুল ইসলাম, সমাজ সেবক ইয়াছিন আলী, আলভিন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পরিচালক হারুনুর রশিদ বাদশা, ব্যবসায়ী ফেরদৌস আহমদ জেমস্, বড়লেখা উপজেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ সহ বড়লেখা বাজারের ব্যবসায়ী বৃন্দ।
উদ্বোধন শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান দোকানটির সত্ত্বাধিকারী কবির আহমদ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)