
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে নতুন কোন করারোপ ছাড়াই রাজস্ব আয় ও উন্নয়নসহ ১৪ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
এবার বাজেটে রাস্তা নির্মাণ/সংস্কার, ব্রিজ কালভার্ট নির্মাণ ও মেরামত, ড্রেন নির্মাণ খাতে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। এই সব খাতেই ১১ কোটি ৪০ লাখ টাকা রাখা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) সকাল এগারোটা পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন।
এসময় কুলিয়ারচর পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, সহকারী প্রকৌশলী নাজমুল জিসান, উপ সহকারী প্রকৌশলী এনামুল হক, পৌর কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)