
শনিবার (০৯ জুলাই) মৌলভীবাজার জেলার বড়লেখায় পৌর যুবলীগের উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে বন্যা দুর্গত ভানবাসি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, সহ সভাপতি আবু আহমদ হামিদুর শিপলু, বিশিষ্ট ব্যবসায়ী সামছুল ইসলাম পুতুল,সাবেক পৌর কমিশনার শামিম আহমদ,উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাংবাদিক হানিফ পারভেজ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, ব্যবসায়ি দেলোয়ার হোসেন নিপু,যুব লীগ নেতা কামাল আহমদ সহ প্রতিটি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সম্পাদকবৃন্দ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)