
সিলেটের গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে শুক্রবার (১৫ জুলাই) রাতে প্রতিপক্ষের হামলায় খুন হওয়া যুবকের আহত মাও মারা গেছেন। হাছিনা বেগম (৫৫) নামের ওই নারী রবিবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা যায়, গোয়ানইঘাটের সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাত ৮ টার দিকে প্রতিপক্ষ হামলা চালায়। এসময় আব্দুল খালিকের ছেলে আব্দুল কাদিরকে গলা কেটে হত্যা করা হয়। পরে হামলাকারীরা আব্দুল কাদিরের বসতঘরেও অগ্নিসংযোগ করে এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালায়। এসময় আব্দুল কাদিরের মা হাছিনা বেগম গুরুতর আহত হন। এছাড়াও আহত হন আরও ৭ জন।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আব্দুল কাদিরের মায়ের অবস্থা আশঙ্কাজনক ছিলো। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে, এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ও বসতঘরে আগুন দেওয়ার প্রধান আসামি লুৎফুরসহ ১৪ জনকে আটক করেছে। তবে এ ঘটনায় এখনও মামলা করা হয়নি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)