
যশোরের অভয়নগরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকে ওরা ১৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পেয়েছে। ওদের স্বপ্ন এখন উচ্চ শিক্ষাগ্রহণ করে দেশ, সমাজ, পরিবার ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। সেই স্বপ্ন নিয়ে এবার ওরা ১৪ শিক্ষার্থী ছুঁটবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। রাকিবুল ইসলাম ইমন ও এসএম ইফতেখার রহমান সাগর (বুয়েট), জান্নাতুল ফেরদাউস (ঢাকা মেডিক্যাল), সজীব আহমেদ (গোপালগঞ্চ মেডিক্যাল), জিএম জুয়েল হোসেন, এসএম আবিদ হাসান, আসিফ ইকবাল ও মুশফিকুর রহমান (খুলনা মেডিক্যাল), সাইমুম ইসলাম (আর্মড ফোরসেস মেডিক্যাল), পূর্নেন্দু বিশ্বাস ও রমিজ মুস্তাকীন (রাজশাহী মেডিক্যাল), রুবাইয়াত রহমান রুমা (যশোর মেডিক্যাল), ফাহিমা মেহজাবিন মার্জিয়া (মুগদা মেডিক্যাল) এবং ফাহারিয়া আনজুম শিক্ষাগ্রহণ করবেন মাগুরা মেডিক্যালে। গতকাল শনিবার দুপুরে ওরা সকলে ছুটে যান প্রাণের বিদ্যাপীঠ নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে। দিকনির্দেশনা পেতে তাঁরা মিলিত হন অধ্যক্ষ রবিউল হাসান সহ সকল শিক্ষকমন্ডলীর সঙ্গে। এসময় অধ্যক্ষ রবিউল হাসান শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ উচ্চ শিক্ষা গ্রহণ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশ প্রদান করেন। তিনি সকলের শিক্ষা সম্পন্ন ও ভবিষ্যতের কর্মজীবনে সফলতা কামনা করেন। দেশ, সমাজ ও মানবকল্যাণে কাজ করার আহবান জানান।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)