
কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজিত উপজেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দীর্ঘ ৫ বছর পরে সম্পন্ন হয়েছে।
২০১৬ সালে টুর্নামেন্টর ধারাবাহিক ম্যাচ চলাকালীন সময়ে রেফারি সিদ্ধান্ত নিয়ে দুই দলের মধ্যে চরম ভাবে বিতর্কিত হয় উপস্থিত সময়ে বিতর্কিত বিষয়ের সমাধান না হয়ায় খেলাটি ৫ বছর বন্ধ থাকে।
ক্লাবের সভাপতি মোঃ রজন মিয়া ও উক্ত ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় সকল সমস্যার অবসান ঘটিয়ে আজ ফাইনাল সম্পন্ন করতে পেরেছেন।
উক্ত ফাইনালে যে দুটি দল খেলেছেন তারা হলেন কালাইরাগ সূর্যোদয় ক্লাব ফুটবল দল বনাম পাড়ুয়া তরুণ সংঘ ক্লাব ফুটবল দল ৬০ মিনিটের খেলায় গোল শূণ্য ড্র হয়ায় পেনাল্টতে পাড়ুয়া তরুণ সংঘ ফুটবল দল ৩-১ গোলে জয়লাভ করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হোন পাড়ুয়া তরুণ সংঘ ফুটবল দলের গোলকিপার আব্দুল করিম। উক্ত ক্লাবের প্রধান উপদেষ্টা কালিবাড়ি গ্রামের প্রবীণ মুরুব্বী জনাব ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসিকান্ত হাজং নির্বাহী অফিসার কোম্পানীগঞ্জ উপজেলা সিলেট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুকান্ত চক্রবর্তী অফিসার ইনচার্জ কোম্পানীগঞ্জ থানা পুলিশ সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি হাজি লাল মিয়া ভাইস চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলা সিলেট,বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অকিল চন্দ্র বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, বিশিষ্ট ব্যবসায়ী তেরা মিয়া সহ সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, হাজি আলাউদ্দিন উপজেলা যুবলীগ আহবায়ক কোম্পানীগঞ্জ সিলেট, বীর মুক্তিযোদ্ধা জনাব সামছুল ইসলাম (কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা জনাব আলকাছ আলি,মতিউর রহমান সাধারণ সম্পাদক পুর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামিলীগ, আব্দুল আলিম দপ্তর সম্পাদক পুর্ব ইসলাম ইউনিয়ন আওয়ামিলীগ,আবিদুর রহমান আবিদ সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব, মঈন উদ্দিন মিলন সহ সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সজিবুল ইসলাম (জয়) সাংগঠনিক সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ,কালিবাড়ি ৩নং ওয়ার্ড সদস্য হাজি মুহিবুর রহমান,রিয়াজ মিয়া সভাপতি কালাইরাগ সূর্যোদয় ক্লাব, জয়নাল আবেদিন কালাইরাগ ১নং ওয়ার্ড সদস্য ও সাধারণ সম্পাদক কালাইরাগ সূর্যোদয় ক্লাব, বাহার আহমেদ রুহেল সভাপতি বালুচর নবজাগরণ স্পোর্টিং ক্লাব , বিজন সরকার সাধারণ সম্পাদক বালুচর নবজাগরণ স্পোর্টিং ক্লাব, নিজাম উদ্দিন সভাপতি পাড়ুয়া তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব, আরও উপস্থিত ছিলেন কালাইরাগ গ্রামের বিশিষ্ট মুরুব্বি আজিদ মিয়া মানিক মিয়া, সইদুর রহমান সাবেক সভাপতি কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব, সাহাব উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী কলাবাড়ি, গিয়াস উদ্দিন সাবেক ফুটবালার কালাইরাগ সূর্যোদয় ফুটবল ক্লাব, শৈবাল শাহরিয়ার সাজন সাবেক ফুটবলার ভুলাগঞ্জ উদয়ন সংঘ ক্লাব, শরিফুল ইসলাম ডালিম সাবেক ফুটবলার পাড়ুয়া তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব, সুজন মাহমুদ সাবেক গোলকিপার কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব, হানিফ মাহমুদ সাবেক ক্রিকেটার কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব,
উক্ত ফাইনালে প্রথম পুরস্কার ট্রফি পাড়ুয়া তরুণ সংঘ ফুটবল দলের অধিনায়ক ইয়ামিন আলভির হাতে তুলে দেন প্রধান অতিথি লুসি কান্ত হাজং ও মঞ্চে থাকা সকল অতিথি বৃন্দ। টুর্নামেন্টের রানার্সআপ পুরস্কার ট্রফি কালাইরাগ সূর্যোদয় ক্লাব ফুটবল দলের অধিনায়ক সাইফুল আলমের হাতে তুলে দেন প্রধান বক্তা সুকান্ত চক্রবর্তী ও মঞ্চে থাকা সকল অতিথি বৃন্দ।
কালাইরাগ সূর্যোদয় ক্লাবের ফুটবলার সাকিলকে উদীয়মান পুরস্কার দেয়া হয়, কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাবের ফুটবলার ফয়জুল হক কে উদীয়মান পুরস্কার দেয়া হয়, ভুলাগঞ্জ উদয়ন সংঘ ক্লাবের ফুটবলার জুনেদ কে উদীয়মান পুরস্কার দেয়া হয় পাড়ুয়া তরুণ সংঘ ক্লাবের ফুটবলার এমদাদুল কে উদীয়মান পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি লুসি কান্ত হাজং খেলাধুলার মান উন্নয়নের জন্য নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দেয়ার আহবান জানান। প্রধান বক্তা সুকান্ত চক্রবর্তী উনার বক্তব্যে বলেন খেলাধুলা নতুন প্রজন্মকে খারাপ কাজ থেকে রক্ষা করে মাদকাসক্ত থেকে ও রক্ষা করে, সমাজে গড়ে উঠে সুন্দর একটা পরিচিতি যা আগাম জীবনে সুন্দর জীবন পরিচালনায় সহযোগিতা করে।
কোম্পানীগঞ্জ উপজেলায় খেলার মান উন্নয়নের জন্য সেমিফাইনালে যে চারটি দল খেলেছেন সেই দলের উদীয়মান কয়েকজন কে খেলার প্রতি মনোযোগী হয়ার জন্য ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করেছেন ফরহাদ আহমেদ নুর। তিনি কালাইরাগ সূর্যোদয় ক্লাব ফুটবল দলের সাবেক গোলকিপার ও কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক। আজকের ফাইনাল ম্যাচ উপভোগ করতে কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে দূরদূরান্ত থেকে দেখতে আশা ফুটবল প্রেমী হাজার হাজার দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি রজন মিয়া, পাশাপাশি অতিথি বৃন্দ উনাদের মূল্যবান সময় দিয়ে খেলাটি সম্পন্ন করায় অগাধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি,উপস্থিত সকল ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি কালিবাড়ি স্পোর্টিং ক্লাবের জন্য দোয়া শুভ কামনা চেয়েছেন তিনি।
উক্ত খেলা পরিচালনার দায়িত্বে যারা ছিলেন প্রধান রেফারি বেলাল আহমদ গোয়াইনঘাট উপজেলা সিলেট সহকারী রেফারি রঞ্জু মিয়া ও সাজু মিয়া। প্রাণবন্ত ধারাভাষ্যে ছিলেন ওয়াহিদ রেজা, মঈনুদ্দিন মিলন ও সজিবুল ইসলাম জয়।।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)