
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন কনসেনট্রেটর ও ফোলডেবল মেডিকেল বেড সরবরাহের প্রকল্প কাজ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাদিয়া ইসলাম লুনা।
আজ সোমবার (২৫ জুলাই, ২০২২ খ্রিঃ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে এ প্রকল্পের কাজ পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, নব নিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তমাল কান্তি মল্লিক, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম ক্বারী, উপজেলা জাইকা সমন্বয়কারী রোজী পারভীন, ছয়সূতী ইউপি চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন, ঈশাণ এন্ড শ্যারন্স-এর প্রোপ্রাইটর মোঃ এমরান।
অফিস সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১১ লাখ ৯৫ হাজার ৭ শ ৪৬ টাকা ব্যয়ে ৭ টি অক্সিজেন কনসেনট্রেটর ও ২ টি ফোলডেবল মেডিকেল বেড সরবরাহ করার প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে এলজিইডি। টিকাদারী প্রতিষ্ঠান ঈশাণ এন্ড শ্যারন্স।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)