
জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া নিবাসী এবং গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক জামায়াতের সাবেক থানা আমীর মাস্টার মতিউর রহমানের জানাজা ও দাফন কাফন সম্পন্ন হয়েছে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়।
জানাযায় আলোচনায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পাইলট পালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান মাস্টার, কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি রফিকুল ইসলাম মজনু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম গোলাপ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ খালেক রাজু প্রমুখ।
তা ছাড়াও উপস্থিত ছিলেন ফেকামারা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম, মুন্সী আঃ হেকিম কারিগরী কলেজের প্রিন্সিপাল ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদীর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, আলেম-ওলামা ও বিভিন্ন পেশাজীবী লোকজন সহ কয়েক হাজার লোক।
জানাজা পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম।
জানাযায় আগত সকল নেতৃবৃন্দ বলেন, আমরা একজন প্রবীণ রাজনৈতিবিদ কে হারালাম,যার ক্ষতিপুরণ দেয়া সম্ভব নয়।
ওনার পরিবারের সকল সদস্য যেন শোক কাটিয়ে উঠতে পারে এই দোয়া কামনা করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)