খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায়সামাজিক যোগাযো গমাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: তারিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগরগ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ স্বেচ্ছাসেবক দলের ওই নেতাকে গ্রেফতার করে। গ্রেফতার তারিকুল পার-শালনগর গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে। এঘটনায় নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে সোমবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে অভিযুক্ত তারিকুল ইসলাম তার পরিচালনাধীন ফেসবুক আইডি থেকে গত রবিবার (৭আগষ্ট) সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোষ্ট দেয় এবং তা শেয়ার করে। পোষ্টের পর
পরই পোষ্টটি ভাইরাল হয়। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোষ্ট দেওয়ার অভিযোগে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম নামে একজনকে আটক
করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)