
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় এ রুটের সব ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেন এখন চলছে।
বিকল্প ইঞ্জিন নিয়ে গেলে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে বনলতা আন্তঃনগর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে রওনা হয়। এরপর উত্তর ও দক্ষিণের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে রাজশাহীমুখী বনলতা আন্তঃনগর ট্রেনটির ইঞ্জিন মির্জাপুরে বিকল হওয়ায় ভারত থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে, কুড়িগ্রাম এক্সপ্রেস টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে ও কালিয়াকৈর স্টেশনে আরও একটি ট্রেন আটকা পড়ে। পরে ঈশ্বরদী থেকে রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে। বিকেল পৌনে ৫টার দিকে বিকল হওয়া ট্রেনটি মির্জাপুর স্টেশনে টেনে আনা হয়। এরপর ওই লাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বিকেল ৫টার পর মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হাইটেক মির্জাপুর সেকশনে ফেইল করে। পরে রিলিফ ইঞ্জিন পৌঁছায় এবং সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পুনরায় রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে। এ সাময়িক সমস্যা ও দেরির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। নতুন ইঞ্জিন এভাবে বিকলের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তারা এ ব্যাপারে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বসবেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)