
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের হিজলগাড়ী গ্রামের মোঃ তানভীর বয়স ৪ বছর পিতাঃ ঠান্ডা মিয়া, চাচাতো ভাই আয়াত বাবু ৩ বছর, পিতাঃ আঃ মান্নান আপন দুই ভাইয়ের দুই সন্তান পুকুরের পানিতে পরে মারা যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
ঠান্ডা মিয়ার এক মেয়ে এক ছেলে এবং ছোট ভাই আঃ মান্নানের দুই মেয়ে এক ছেলে সন্তান । পারিবারিক সুত্রে জানা যায় দুই ভাই একসঙ্গে ঘুরতে বের হয় পরে অনেক খোঁজা খুঁজির পর দেখে পুকুরের পানিতে দুই ভাই ভেসে আছে পরে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিউজ লেখা পর্যন্ত তাদের জানাজা সম্পন্ন হয় নি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)