
যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা কর্তৃক সীরাত কনফারেন্স ও নাশীদ অনুষ্টান সফলভাবে সম্পন্ন হয়েছে। ১১ই আগস্ট বৃহস্পতিবার একটি অভিজাত হল রুমে উপজেলার অসংখ্য জমিয়ত কর্মীবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি মাও.তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ওয়ায়েজ মুফতি মাও.ইসহাক কামাল,বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যুব জমিয়ত সিলেট জেলা শাখার সভাপতি মাও.জফির উদ্দীন,এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ফরহাদ আহমদ,সাবেক ভাইস চেয়ারম্যান ও জমিয়তে উলামায়ে বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাও.শিব্বির আহমদ,গোলাপগন্জ উপজেলা জমিয়তের সদস্য হা.জসিম উদ্দীন,জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাও.আব্দুল হক ক্বাসিমী,যুব জমিয়ত চারখাই ইউনিয়নের সভাপতি মাও.সালিম আহমদ,ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সভাপতি হা.আব্দুল্লাহ,ছাত্র জমিয়ত পৌর শাখার সভাপতি শরীফুল হাসান,সাধারণ সম্পাদক আসআদুজ্জামান,জমিয়ত কর্মী আব্দুল্লাহ আল মামুন সহ কেন্দ্রীয়,জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্টানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জাতীয় পর্যায়ে সাড়া জাগানো শিল্পীগোষ্ঠী কলরবের অন্যতম সংগীত পরিচালক আহমদ আব্দুল্লাহ,ইনভাইট নাশীদ ব্যান্ডের অন্যতম শিল্পী শেখ এনাম,আঞ্চলিক ভাষায় সংগীত পরিবেশনকারী ও KBD মিডিয়ার পরিচালক খায়রুল বাশার দেলওয়ার সহ স্থানীয় শিল্পীবৃন্দ।
অনুষ্টানে বক্তারা বলেন নবীজি সাঃ এর জীবনী আমাদেরকে বেশি করে পড়তে হবে এবং তাঁর আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে তাঁর পথ ও মতের অনুসরণ করতে হবে। নবীজি সাঃ এর জীবনাদর্শ সকল মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণামূলক। বক্তারা আরো বলেন জমিয়তের পয়গাম মানুষের কাছে পৌছাতে হলে কর্মীরা আরো সচেষ্টভাবে মাঠে ময়দানে কাজ করতে হবে।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ফারুকুল হক,১নং ওয়ার্ডের কাউন্সিলর এনাম আহমদ,২নং ওয়ার্ডের কাউন্সিলর সায়ফুল আলম জুনু,৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাভলু আহমদ,৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিসবাহ উদ্দীন,৮নং ওয়ার্ডের কাউন্সিলর এনাম হোসেন,৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান আফজল ও বিশিষ্ট সমাজসেবক মানবতার ফেরিওয়ালা ডা.শিব্বির আহমদ। পরে যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরিশেষে যারা বিভিন্নভাবে শ্রম দিয়ে এই অনুষ্টান সফল করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন সকলের তরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে এধরণের আয়োজনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)