
মাদারীপুরে স্কুল ভিত্তিক মেধাবী ছাত্র/ছাত্রীদের সম্বর্ধনা ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯ আগস্ট, ২০২২ রোজ শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটে মাদারীপুরের অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পাকদি নবীন যুব সংঘের আয়োজনে পাকদি ফরাজি বাড়ী সংলগ্ন মাঠে স্কুলভিত্তিক মেধাবী ছাত্র/ ছাত্রীদের সম্বর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ড. রহিমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব খালিদ হোসেন ইয়াদ।
আরো উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তি, মাদারীপুর জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধি, সাংবাদিক, স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে ২০০ এর অধিক ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ আয়োজনের আর্থিক সহায়তা প্রদান করেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাগন।
এ সময়ে মাদারীপুরের মাননীয় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন মানবতার কল্যাণে সমাজে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন
মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হোসেন কে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)