
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বর্নী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শোক সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে(২৪ আগষ্ট) বিকেল ৫ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে বর্নী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ,উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)