সীতাকুন্ডে বখাটে ছেলের হাতে বাবা খুন

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

সীতাকুণ্ডে বখাটে ছেলের হাতে খুন হয়েছেন এক হতভাগ্য বাবা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবার নাম মো. বেলাল হোসেন (৬০)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তবে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা বেলাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে ছেলে হেলাল উদ্দিন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ঘরের ভেতর থেকে ধারালো অস্ত্র নিয়ে নিয়ে বাবার বুকে কোপ দেয়। পরে পরিবারের অন্যরা তাকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরে তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বখাটে ছেলে হেলাল (২০)। এতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। তাকে প্রথমে বিএসবিএ হাসপাতাল ও পরে চমেকে নিয়ে যাবার পথে মারা যান। মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।


সীতাকুন্ডে বখাটে ছেলের হাতে বাবা খুন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles