ছাত্রদলের দুই কর্মী নিহত

0
33

ব্রাহ্মণবাড়িয়া‌ জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের দুই কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের বাসিন্দা রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। তারা দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

এই দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আরোহীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে।


ছাত্রদলের দুই কর্মী নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here