ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের কোল থেকে পড়ে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি,ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সিজান নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটির মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে শিশুটির নানার মোটরসাইকেল যোগে তাকে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সেসময় মায়ের কোলে থাকা শিশুটি রাস্তার উপর পড়ে গেলে দ্রুতগামী পিকআপটি শিশুটিকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ওসি আব্দুর রহিম মোল্লা আরও জানান, স্থানীয়রা আহত মা ও নানাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করেছে পুলিশ।


ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের কোল থেকে পড়ে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles