বড়লেখায় ইক্করা ইন্টারন্যাশনাল একাডেমীর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শহরের ইক্করা ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় একাডেমীর হলরুমে প্রধান শিক্ষক সামছুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিপুল চন্দ্র দাসের পরিচালনায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক আলী হোসেনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মিছবাহ উদ্দিন,শুভ পাল, ফাতেমা বেগম, অভিভাবকবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জুলহাস উদ্দিন, সাংবাদিক ও ব্যবসায়ী হানিফ পারভেজ, কামাল উদদ্দিন, হালিমা বেগম, নাছিমা আক্তার প্রমূখ।

এছাড়াও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহিম,জাহাঙ্গীর হোসেন,,আবু সুফিয়ান,ফরিজ উদ্দিন, বিধান দাস, স্বপন চন্দ, শফিকুল হক, ইসলাম উদ্দিন, তানিয়া সুলতানা,আয়েশা সিদ্দিকা, ফারজানা আক্তার, হাসনা বেগম, জামিলা বেগম, খালেদা আক্তার,সেলিনা আক্তার, রুমি বেগম।

সভা শেষে বিপুলসংখ্যক অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উপস্হিতে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

উপস্থিত অভিভাবক মণ্ডলী চা চক্রে অংশগ্রহণ করেন এবং ফল সংগ্রহ করেন।


বড়লেখায় ইক্করা ইন্টারন্যাশনাল একাডেমীর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles