কুষ্টিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী

এমডি জিলহজ খান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়া শহরের চৌরহাস ফুলতলা এলাকায় আরিফুল হক (৪০) নামের এক জনের গোপনাঙ্গ কেটে পালিয়েছেন তারই স্ত্রী খালেদা পারভীন (৩২)।

শনিবার (৮ অক্টোবর) রাত ৮ টার সময় চৌরহাস ফুলতলা ল্যাবরেটরি স্কুলের সামনের গলির এলাকায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত আরিফুল ইসলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার কাচারী খাদিমপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও তার স্ত্রী খালেদা পারভীন যশোর জেলার চুরামনকাঠি এলাকার কাজী হাফিজুল্লাহর মেয়ে। আরিফুল ইসলাম সোনালী ব্যাংক হরিনারায়নপুর শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে চাকুরীরত রয়েছেন।

আরিফুলের বড় ছেলে নাজমুস সাকিব জানান,
রাত ৮ টার দিকে ঘটনা ঘটেছে। বাসায় কোন ভাড়াটিয়া ছিলোনা। তখন এশার আযান হচ্ছিলো আম্মু তখন বলছিলো তুই নামাজ পরতে যা আর দোকান থেকে কিছু নিয়ে আসিস। আমি নামাজ পড়ে দোকান থেকে এসে দেখি আব্বু চিল্লাচ্ছে। আব্বু সবাইকে ডাকাডাকি করছে আর পড়ে পড়ে যাচ্ছে।

তখন আব্বু আমাকে বললো অটো ডেকে নিয়ে আয়। তারপর অটো ডেকে নিয়ে আসলাম তারপর চাচারা এসে আব্বুকে হাসপাতালে নিয়ে আসলো। এর আগে কোন ঝগরাঝাটির ঘটনা ঘটেনি। হঠাৎ করেই এমন হয়ে গেলো। তবে আম্মু আব্বুকে অনেক সন্দেহ করতো।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন বিশেষ অঙ্গের ৮০ ভাগ কেটে পরে গেছে৷কেটে যাওয়া অংশ খুজে না পাওয়ায় বিশেষ অঙ্গ আর ঠিক করা যাবেনা।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ঘটনা শুনেছি। পুলিশ বিষয়টি দেখছি। তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


কুষ্টিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles