কুষ্টিয়ায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এমডি জিলহজ খান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ রাজা মন্ডল(৪০) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।

রবিবার ( ৯ অক্টোবর) সকালে মিরপুর থানার আমলা ইউনিয়নের অন্জনগাছি থেকে তাকে আটক করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল আলম জানান, এক মাদকব্যবসায়ী মোটরসাইকেল যোগে গাঁজা বহন করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই কেজি গাঁজাসহ রাজাকে আটক করা হয়। এছাড়াও মাদক বহন করা পালসার ১৫০ সিসির একটি অন টেস্ট গাড়ি, নগদ ৩ হাজার টাকা ও একটি স্যামসাং বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মোঃ রাশেদুল আলম


কুষ্টিয়ায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles