যশোরের বেনাপোলে এক নারীকে ভারতে পাচারের সময় মানবপাচার চক্রের ৩ সদস্য যশোরে গ্রেফতার

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:

যশোরের বেনাপোল দিয়ে এক নারীকে ভারতে পাচারকালে মোক্তার হোসেন (৩৩), গোলাপ সাহা (৪৫) ও জসিম মিয়া (৪০) নামে তিন মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ।যশোর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল হক সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক ও ভিকটিমকে উদ্ধার করেছে শহরের মনিহার বাসষ্ট্যান্ড এলাকা থেকে।

আটক মোক্তার হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাও উপজেলার মান্নার পাড়ার হযরত আলীর ছেলে, গোলাপ সাহা যশোর শহরের সিটিকলেজ পাড়া আব্দুল হকের ছেলে ও জসিম মিয়া শহরের চাঁচড়া রায়পাড়ার আব্দুল হকের ছেলে।এ ঘটনায় ভূক্তভোগীর মা নরসিংদী জেলার শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামের বাসিন্দা বাদী হয়ে কোতোয়ালী থানায় মানব পাচারের অভিযোগে নিয়মিত মামলা (১৯/০৭.১১.২২) করেছেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
বাদী তার মামলার অভিযোগে বলেন, আসামিরা সংঘবদ্ধ মানবপাচারকারী। প্রতারণা করে লোভনীয় বেতনের চাকুরি দিয়ে বিদেশ পাঠিয়ে প্রতারণা করে আসছিলো। আমাদের একই এলাকার আরেকটি মেয়ে বর্তমানে ভারতে থাকে। পূর্বপরিচিত হওয়ার আমার মেয়ের সাথে পপির কথা বলতো। সেই সুযোগে আমার মেয়েকে ভারতে পার্লারে ভাল বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে শিবচর গাউছিয়া বাসস্ট্যান্ড থেকে বাসে করে আসামিরা ভারতে নিয়ে পাচার করতে বেনাপোল নিয়ে যাচ্ছিলো। পুলিশ আসামি তিনজনকে আটক ও আমার মেয়েকে উদ্ধার করেছে।এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ (পরিদর্শক) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে


যশোরের বেনাপোলে এক নারীকে ভারতে পাচারের সময় মানবপাচার চক্রের ৩ সদস্য যশোরে গ্রেফতার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles