ফ্লোরিডায় নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন, জানিয়েছে পুলিশ

0
35

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। নিহত বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশের পক্ষ থেকে তাদেরকে মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে তার মরদেহ পাওয়া যায়নি।

এর আগে স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ।

আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহিদ হাসান প্রান্ত এ তথ্য জানান।

প্রান্ত বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।’

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।


ফ্লোরিডায় নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন, জানিয়েছে পুলিশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here